ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১১ মে ২০২৬

বই কিনে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধ

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ১১৮ বার পঠিত

ইসলামপুর প্রতিনিধি (জামালপুর):

জামালপুরের ইসলামপুর উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই শিক্ষককে আসামি করে একটি মামলা করে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার অফিসার ইনর্চাজ আ.স.ম আতিকুর রহমান।

এজাহারে বলা হয়, বই ও চকলেট কিনে দেওয়ার কথা বলে-ডেকে নিয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলার গুঠাইল এলাকায় বাবুর বাড়িতে মেয়েটিকে ধর্ষণ করেন।

শিক্ষকের নাম মো.শামীম উল বাশার (৪০)। তিনি ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল এলাকার বাসিন্দা। উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে ওই ছাত্রীকে বই ও চকলেট কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যান ওই শিক্ষক। পরে শিক্ষকের বাড়ির কাছেই একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। শিশুটি বাড়িতে গিয়ে প্রথমে তার মাকে বিষয়টি জানায়। পরে অন্যান্যদের সহযোগিতায় পরিবারের সদস্যরা থানায় গিয়ে ওইদিন রাতেই মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ওই স্কুলছাত্রীকে বই ও চকলেট কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। ইতোমধ্যে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্যে পাঠানো হবে। আর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাশাপাশি আরও এক শিশুর সাথে ধর্ষণ চেষ্টার অভিযো্গ রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বই কিনে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধ

সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫