ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১০ মে ২০২৬

বন্ধুর সাথে মোটরসাইকেল যোগে ঘুরতে গিয়ে গৃহবধুর মৃত্যু  

রাজু আহমেদ, রাজবাড়ী :
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ১৭৪ বার পঠিত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সুমাইয়া (১৮) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জমিদার ব্রীজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া তার বন্ধু মো. সজিব প্রামাণিকের মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হন। মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ পেছনের চাকায় সুমাইয়ার ওড়না পেঁচিয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে আহলাদিপুর হাইওয়ে থানায় সজিব প্রামাণিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৯৮/১০৫ অনুযায়ী মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, আসামি ইচ্ছাকৃত অবহেলা ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সুমাইয়ার মৃত্যু ঘটিয়েছেন।
মামলা দায়েরের পর পুলিশ ফরিদপুর থেকে সজিবকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে থানায় হেফাজতে রাখে।
এ বিষয়,আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ জাতীয় দৈনিক নাগরিক ভাবনাকে জানান ,নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরে মামলা দায়ের করা হয়েছে, আসামিকে আটক করে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বন্ধুর সাথে মোটরসাইকেল যোগে ঘুরতে গিয়ে গৃহবধুর মৃত্যু  

সর্বশেষ পরিমার্জন: ০৬:১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫