ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

বাগেরহাটের মংলা থানার জয়মনিরগোনে পৃথক অভিযান চালিয়ে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ

মাহফুজুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা)
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / ৬২ বার পঠিত

সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা,খুলনার কয়রা ও বাগেরহাটের মংলা থানার জয়মনিরগোনে পৃথক অভিযান চালিয়ে ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা জব্দ করেছে কোষ্ট গার্ড। ঘটনাটি ঘটে রবিবার রাতে। এসময় হরিণ শিকার করে মাংস বিক্রির অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর ৎানার সুন্দরবন বাজার এলাকা থেকে বাবু আলম (২৭) নামে এক চোরাশিকারীকে আটক করা হয়। বাবু আলম শ্যামনগর থানার হরিনগর এলাকার বাসিন্দা। কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার তারেক আহমেদ জানান, রোববার দিবাগত রাতের বিভিন্ন সময়ে খুলনার কয়রার শেকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা, সাতক্ষীরা জেলার শ্যামনগরের সুন্দরবন বাজার ও বাগেরহাটের মোংলার জয়মনিরগোল এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারকৃত হরিণের ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা জব্দ করা হয়। এসময় হরিণ শিকার করে মাংস বিক্রির অভিযোগে বাবু আলম নামে এক চোরাশিকারীকে আটক করা হয়। জব্দকৃত মাংস ও আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বাগেরহাটের মংলা থানার জয়মনিরগোনে পৃথক অভিযান চালিয়ে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ

সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫