ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
বালিয়াকান্দিতে স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নেওয়ার হুমকি মা প্রতিবাদ করায় মাথা ফাটিয়ে দিলেন, এক বখাটে

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ৩১ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে সকালে এ ঘটনা ঘটে। পরে পালিয়ে যাওয়ার সময় কিশোরীর চাচাকে ব্যাটের আঘাতে আহত করেন অভিযুক্ত তরিকুল শেখ (২৫)।
পুলিশ খবর পেয়ে বিকেলেই উপজেলার নবাবপুর ইউনিয়নের জিয়েল গাড়ী গ্রাম থেকে তরিকুল শেখকে আটক করে, বালিয়াকান্দি থানা-পুলিশ। ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। বখাটের আঘাতে রক্তাক্ত অবস্থায় তার মাকে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা জানান, তার মেয়ে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত বখাটে তরিকুল। এমনকি বাড়িতে এসে তাকে জোড় করে তুলে নিয়ে যাবে বলে হুমকি দিয়ে আসছিল। বিষয়টি এলাকার গণমান্য ব্যক্তিদের নিয়ে কয়েকবার বসার পরেও তরিকুল কাউকে তোয়াক্কা না করেও এই যেন, বখাটে,তরিকুলের দিন দিন বেপরোয়া বেড়েই চলছে।
ভুক্তভোগী স্কুলছাত্রী জানায়, তাকে স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল তরিকুল। তাঁর কারণে স্কুলে যাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। স্কুল ছাত্রী বলেন, এখন আমার উপায় কী আজ মায়ের মাথা ফাটিয়ে দিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। এ বিষয়, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জামাল উদ্দিন, জানান, বখাটের বিরুদ্ধে স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:



















