ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১০ মে ২০২৬

বিএনপির সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী

এম.জে.এ মামুন:
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ৯৯ বার পঠিত
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঘোষণা করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয়ভাবে ঘোষিত সম্ভাব্য প্রার্থীর তালিকায় সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নাম ঘোষণা করেন। ওই সময় তিনি দেশের ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ শুরু করেন।
এদিকে দেবিদ্বার আসনে আলোচনায় রয়েছেন আরেকজন নেতা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তবে বিএনপির আনুষ্ঠানিক ঘোষণায় ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীই মনোনয়নপ্রাপ্ত হিসেবে উঠে এসেছে। সাবেক এই সংসদ সদস্য এর আগে দেবিদ্বার আসন থেকে বিএনপির মনোনয়নে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচন, একই বছরের ১২ জুন অনুষ্ঠিত নির্বাচন এবং ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে পরপর চারবার এমপি নির্বাচিত হন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে ইঞ্জিনিয়ার মুন্সী দেবিদ্বারকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলেন। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ‘রাজামেহার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী আদর্শ কলেজ’, পিতার নামে ‘দেবিদ্বার আজগর আলী মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়’, মায়ের নামে ‘দেবিদ্বার আলহাজ জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ’ এবং স্ত্রীর নামে ‘জাফরগঞ্জ মাজেদা আহসান মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়’।
এছাড়াও তিনি প্রতিষ্ঠা করেন ‘মাজেদা আহসান পৌর পাঠাগার’, ‘ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী পৌর শিশু পার্ক’, ‘দেবিদ্বার মুক্তিযোদ্ধা চত্তর’, ‘দেবিদ্বার শহীদ জিয়া পার্ক’ এবং দৃষ্টিনন্দন ‘গুনাইঘর বাইতুল আজগর সাত গম্বুজ মসজিদ’। তাঁর প্রচেষ্টায় ‘দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’ ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয়, নির্মিত হয় ‘সুজাত আলী সরকারি কলেজ ছাত্রী নিবাস’ এবং গোমতী নদীর ওপর শিবনগর, খলিলপুর ও লক্ষ্মীপুর ব্রিজসহ অসংখ্য সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন।
ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় দেবিদ্বার পৌরসভাসহ বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। তবে পরে উর্ধ্বতন নেতাদের নির্দেশে মিছিলটি স্থগিত করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর আবারও নিজ আসনে সক্রিয় হয়েছেন বিএনপির এই অভিজ্ঞ নেতা। স্থানীয়ভাবে তাঁর পুনরায় প্রার্থিতা বিএনপি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিএনপির সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫