
শেখ রিফান আহমেদ : আকাশ পানে ছুঁয়ে থাকা স্থাপনাগুলো কেবল কংক্রিট, ইস্পাত ও কাচের সামুষ্টিক অবয়ব নয়; এগুলো মানব সভ্যতার অগ্রযাত্রা, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ নির্মাণের প্রতীক। বিশ্ব গগনচুম্বী অট্টালিকা দিবস মূলত মানব মেধা, বিজ্ঞান, প্রযুক্তি, স্থাপত্য এবং প্রকৌশলের সম্মিলিত সাফল্যকে উদযাপনের দিন। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের উদ্ভাবনী শক্তি সীমাবদ্ধ নয়; সৃজনশীল চিন্তা, গবেষণা এবং প্রযুক্তিগত অগ্রগতি একসময় অসম্ভব মনে হওয়া স্বপ্নকেও বাস্তবে রূপ দিতে পারে।
স্কাইস্ক্র্যাপার’ শব্দটির অর্থ আক্ষরিকভাবে ‘আকাশ ছোঁয়া’। সাধারণত অত্যন্ত উঁচু বহুতল ভবনকে স্কাইস্ক্র্যাপার বলা হয়। বলা হয়, লুইস এইচ. সুল্লিভান নামে এক বিশেষ ব্যক্তি, যিনি সারা বিশ্বে গগনচুম্বী ভবনের জনক হিসেবে পরিচিত তাঁর জন্মদিনে তাঁকে সম্মান জানাতে এই দিনটি গগনচুম্বী অট্টালিকা দিবস হিসেবে পালন করা হয়। ১৮৮০ সালের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই গগনচুম্বী শব্দটি ব্যবহার করা হয়। এই বহুতল বিশিষ্ট বাড়ি গুলি আজও মানুষের কাছে এক বিস্ময় সৃষ্টি করে। গিনেস বিশ্ব রেকর্ড অনুযায়ী ১৮৮৫ সালে শিকাগোতে এইরকম আকাশচুম্বী ভবন প্রথম তৈরি করা হয়, যার স্থপতিকার ছিলেন মেজর উইলিয়াম লেবারন জেনি।
-লেখক সম্পাদক, দৈনিক নাগরিক ভাবনা

শেখ রিফান আহমেদ, সম্পাদক, দৈনিক নাগরিক ভাবনা 

























