ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বেগম জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল

আবু সাঈদ তুষার, আঞ্চলিক প্রতিনিধি (সাভার)
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / ৯০ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিপূর্ণ সুস্থতা কামনা ও সুস্থ হয়ে বাংলাদেশে সবার মাঝে ফিরে আসার জন্য দোয়া করা হয়। সবার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আমাদের সকলের মাঝে শীঘ্রই ফিরে আসতে পারেন এই প্রত্যাশা। ২৩ মার্চ রবিবার বিকাল ৪টায় রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে দ্বিতীয় তলায় সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম, কেন্দ্রীয় কমিটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ বোরহান উদ্দিন (চেয়ারপারসন উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল)। সভাপতিত্বে করেন অধ্যক্ষ আবু সাঈদ পলাশ (চেয়ারম্যান, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম, কেন্দ্রীয় কমিটি), সঞ্চালনায় ছিলেন ফয়সাল সুমন মোল্লা (মহাসচিব, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম, কেন্দ্রীয় কমিটি)। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বিশেষ বক্তব্য রাখেন এবং বিশেষ অতিথিরা ও তাদের বক্তব্য রাখেন ইফতার ও দোয়া মাহফিলে। সকলে দোয়া চেয়ে মোনাজাত করেন। সকলে একসাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন এবং সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বেগম জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল

সর্বশেষ পরিমার্জন: ০২:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫