ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মঠবাড়িয়ায় পানির সমস্যা নিরসনে প্রাথমিক আলোচনা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:   পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ও পৌর এলাকার দীর্ঘদিনের পানির সমস্যা চিহ্নিত করে তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় পৌর প্রশাসক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পৌর এলাকার পানি সরবরাহ ব্যবস্থার বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা এবং তা সমাধানে সম্ভাব্য কারিগরি ও অবকাঠামোগত বিভিন্ন উদ্যোগ নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় একটি কনসালটেন্ট টিমও অংশ নেয়।
তারা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিদ্যমান পানি সরবরাহ ব্যবস্থার বিষয়ে প্রাথমিক ধারণা নেন। ভবিষ্যতে প্রয়োজনীয় কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে পানির সমস্যা নিরসনে উপযুক্ত ও টেকসই সমাধান নির্ধারণের বিষয়ে মতামত দেন।
সংশ্লিষ্টরা জানান, প্রয়োজনীয় সমীক্ষা ও যাচাই-বাছাই শেষে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করে মঠবাড়িয়া পৌর এলাকার পানির সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

টাইমস অফ বাংলাদেশ পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

21 September 2026

জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

মঠবাড়িয়ায় পানির সমস্যা নিরসনে প্রাথমিক আলোচনা

সর্বশেষ পরিমার্জন : ১২:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬