ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
মঠবাড়িয়ায় ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / ৩৯ বার পঠিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিষিদ্ধ পলিথিন মজুদ ও বাজারজাত করার অভিযোগে মো. মহসিন মিয়া নামে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে মঠবাড়িয়া পৌর শহরের কাপুড়িয়া পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল কাইয়ূম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, “তন্বী স্টোর” নামে একটি গুদামে অভিযান চালিয়ে ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়িকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া একই অভিযানে পৌর শহরের সড়কে অবৈধ পার্কিংয়ের দায়ে ইমা পরিবহনের এক বাসচালককে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম জানান, “নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বাজারজাত বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত পলিথিন রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।”
আরও পড়ুন:























