ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মাছ ধরতে গিয়ে নোনা নদীতে পড়ে একজনের মৃত্যু

  • সুজন, ঠাকুরগাঁও
  • সর্বশেষ পরিমার্জন : ০২:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ২৭ বার পঠিত
সুজন, ঠাকুরগাঁও:   ঠাকুরগাঁওয়ের হরিপুরে নোনো নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আনারুল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (গণাগাছি খেসুয়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (গোলাবাড়ি) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ফেকা জাল দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে আনারুল নোনো নদীতে যান। মাছ ধরার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি পানিতে ডুবে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে তাকে পানি থেকে উদ্ধার করা হয়।
খবর পেয়ে হরিপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আনারুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ইশারা ভাষার স্বীকৃতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান

22 September 2026

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার-১৩

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

মাছ ধরতে গিয়ে নোনা নদীতে পড়ে একজনের মৃত্যু

সর্বশেষ পরিমার্জন : ০২:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬