ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
মাদারীপুরে চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলার আসামীকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ১০৪ বার পঠিত

গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে চাঞ্চল্যকর মাদরাসা ছাত্রী দীপ্তিকে ধর্ষণের পর হত্যা মামলার আসামী সাজ্জাদ হোসেন খানকে মৃত্যুদন্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মাদারীপুরের বিচারক।
মঙ্গলবার (২১ অক্টোবর) চাঞ্চল্যকর দিপ্তি হত্যা মামলার এই রায় ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শরীফ সাইফুল কবীর। তিনি জানান, দীর্ঘ ছয় বছর বিচারিক কার্যক্রম শেষে আজ এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করা হয়।
২০১৯ সালের জুলাই মাসে মাদারীপুর শহরের পূর্ব খাগদী এলাকার এক মাদ্রাসাছাত্রী দীপ্তিকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর দীপ্তির বাবা মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলাটির তদন্তে নামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮।
র্যাবের তদন্তে উঠে আসে- ২০১৯ সালের ১৩ জুলাই পূর্ব খাগদী এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরদিন নিহতের বাবা মরদেহ শনাক্ত করে নিশ্চিত করেন যে, এটি তার মেয়ে দীপ্তির মরদেহ।
এরপর র্যাব তদন্ত শুরু করে। একই বছরের ১৮ জুলাই ঘটনাস্থল তল্লাশি চালিয়ে র্যাব সদস্যরা একটি ব্যাগ উদ্ধার করে, যেখানে দীপ্তির পোশাক পাওয়া যায়। এই সূত্র ধরে তদন্তকারীরা সন্দেহভাজনদের তালিকা তৈরি করেন। অবশেষে ইজিবাইক চালক মো. সাজ্জাদ হোসেন খানকে সন্দেহ করেন র্যাব। তদন্তকালে র্যাব-৮ অনুসন্ধানে জানতে পারে সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে আগেও গুরুতর অপরাধের রেকর্ড ছিল। তিনি ১৯৯২ সালে শিশু হত্যা মামলায় যাবজ্জীবন কারাভোগের পর ২০১১ সালে মুক্তি পান। তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নিলে তিনি দীপ্তিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন।
স্বীকারোক্তিতে সাজ্জাদ জানান, ২০১৯ সালের ১১ জুলাই প্রচণ্ড বৃষ্টির দিনে দীপ্তি তার ইজিবাইকে ওঠেন চাচার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। ওই সময় অন্য কোনো যাত্রী না থাকায় সাজ্জাদ জোরপূর্বক দীপ্তিকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণের পর তাকে হত্যা করে। পরে মরদেহ বিদ্যুতের তার দিয়ে বেঁধে কয়েকটি ইটসহ পরিত্যক্ত পুকুরে ফেলে দেয়। দুই দিন পর লাশটি ভেসে উঠলে হত্যার রহস্য উন্মোচিত হয়।
উক্ত রায়ে বাদীপক্ষের আইনজীবী ও নিহত দিপ্তির স্বজনরা সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত এই রায় কার্যকর করার জন্য উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
আরও পড়ুন:



















