ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১১ মে ২০২৬

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে ফার্মগেটে নিহত এক

মোঃ মনিরুজ্জামান
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:১৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ১৪৩ বার পঠিত
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিচের সড়কে পড়ে গেছে। এ ঘটনায় একজন পথচারী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) সকালের পর এ ঘটনা হলে দুপুর সাড়ে ১২টা থেকে রেল চলাচল বন্ধ রয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান, নিহতের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিটিএমসিএল) জানিয়েছে, এ ঘটনায় সাড়ে ১২ টা থেকে রেল চলাচল বন্ধ আছে। কখন চালু হবে তা নিশ্চিত বলা যাচ্ছে না।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘন্টা রেল চলাচল বন্ধ ছিল। খুলে যাওয়া বিয়ারিং প্যাডের ওজন ১৪০ থেকে ১৫০ কেজি হবে জানিয়েছে ডিটিএমসিএল।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে ফার্মগেটে নিহত এক

সর্বশেষ পরিমার্জন: ০৭:১৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫