ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
তাজা খবর
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
রাজবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০১:০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ৪৪ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গলায় ফাঁস দিয়ে মোঃ মমিন শেখ (৩৪) নামে এক যুবক আ/ত্মহ/ত্যা করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদী গ্রামের একটি মেহগনি বাগানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় এলাকাবাসী পাশের একটি মিলাদ মাহফিলে অংশ নিচ্ছিলেন। মিলাদ শেষে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে যে, বাড়াদী গ্রামের একটি বাগানে একজন যুবক গলায় ফাঁস নিয়ে ঝুলে আছেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মোঃ মমিন শেখকে মৃত অবস্থায় দেখতে পান। তিনি মোটা কটসুতা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয়রা জানান।
নিহত মমিন শেখ বিবাহিত ছিলেন এবং পেশায় একজন কৃষক। পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক নানা সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব পারিবারিক জটিলতার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সচেতন মহল মনে করছেন, আত্মহত্যা একটি গুরুতর সামাজিক সমস্যা। যে কোনো সংকটে মানসিকভাবে ভেঙে না পড়ে পরিবার, বন্ধু বা সংশ্লিষ্ট সহায়তাকারী প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া অত্যন্ত জরুরি।


















