ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১০ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
রাসেল ভাইপারের কামড়ে রাজবাড়ীতে কৃষকের মৃত্যু

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ১৬৯ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিষধর সাপ রাসেল ভাইপারের ছোবলে বাদশা শেখ (৪০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকালে ভোরের দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদশা শেখ, ওই এলাকার মনির উদ্দিন শেখের, ছেলে।
নিহতের ভগ্নিপতি মো. মিলন খোকন শেখ জানান, “সকালে বাড়ির পাশের খালে কচুরিপানা পরিষ্কার করতে নামলে হঠাৎ রাসেল ভাইপার সাপ বাদশাকে কামড় দেয়। পরে বাদশা শেখ, নিজেই নিকটস্থ এক কবিরাজের শরণাপন্ন হন। সেখানে তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে মোটরসাইকেলে করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন বলেন, আমার ইউনিয়নের বাদশা শেখ নামের এক ব্যক্তি সাপে কামড়ে মারা গেছেন।হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত বাদশা ছিলেন, এলাকায় একজন পরিশ্রমী ও সদালাপী ব্যক্তি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় একাধিকবার রাসেল ভাইপার দেখা গেছে, যা গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে।


















