ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১১ মে ২০২৬

লামায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:৪৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ৯৩ বার পঠিত
জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  লামা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) লামা বাজারস্থ  হেস্ট হাউসের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির সদস্য ও লামা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া এবং লামা পৌরসভা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।লামা উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন রফিক-এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব সিরাজুল ইসলাম-এর সঞ্চালনায় আলোচনা সভাটি পরিচালিত হয়।বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে দেশ গঠনের কাজে লাগানোর উদ্দেশ্যে ১৯৭৮ সালের ২৭ অক্টোবর যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। যুবদল প্রতিষ্ঠার ৪৭ বছরেও সংগঠনটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে দেশের যুব সমাজকে আবারও ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে গণতন্ত্রের জন্য চূড়ান্ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।আলোচনা সভার আগে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লামা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি লামা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।অনুষ্ঠানে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

লামায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৯:৪৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫