ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:   চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি নির্মাণাধীন জামে মসজিদে কাজ করতে গিয়ে বিদ্যুতের স্পর্শে গুরুতর আহত হয়েছেন দুই নির্মাণশ্রমিক। কয়েক মুহূর্তের মধ্যেই কর্মব্যস্ত পরিবেশ বদলে যায় উৎকণ্ঠা আর কান্নার আবহে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চুনোতি পাড়া জামে মসজিদের নতুন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
আহত দুই শ্রমিক হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছৈন্নোমার ঘোনা এলাকার শহিদুল ইসলামের ছেলে ইয়াসিন আরাফাত ইমন এবং একই এলাকার কামাল উদ্দিনের ছেলে হামিদুর রহমান।
স্থানীয়দের ভাষ্য, মসজিদের নতুন ভবনের ছাদে সেন্টারিংয়ের কাজ চলছিল। এ সময় কাজের একপর্যায়ে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে ইমন ও হামিদুর গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মিল্লাত-উন-নাহার আইরিন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। জীবিকার তাগিদে কাজ করতে এসে দুই শ্রমিকের এমন মর্মান্তিক পরিণতিতে তাদের স্বজনদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে উৎকণ্ঠার ছায়া। সকলেই তাদের দ্রুত সুস্থতা কামনা করছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয়

ইশারা ভাষার স্বীকৃতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান

22 September 2026

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার-১৩

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন

সর্বশেষ পরিমার্জন : ০২:১৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬