ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১১ মে ২০২৬

শিল্প ও বাণিজ্য মেলার বর্ণাঢ্য উদ্ধোধন,চলবে ডিসেম্বর পর্যন্ত

শ.ম.গফুর,কক্সবাজার :
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ৫৫ বার পঠিত
 কক্সবাজারের চিরাচরিত আনন্দ-বিনোদন ও পছন্দসই বাজার করার উৎকৃষ্ট অনুষ্ঠান শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।প্রতি বছরের মতো এবারও নান্দনিকতায় ছোয়াঁয় গলফ মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে,ফিতা কেটে ৩ নভেম্বর বিকেলে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মাধ্যমে শুভ উদ্ধোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন,কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাধারণ সম্পাদক এস এম জাফর। মেলা পরিচালন কমিটির সভাপতি ও কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, মেলা কমিটির সদস্য সচিব মো. সানাউল্লাহ আবু, কো-চেয়ারম্যান সাইফুল ইসলাম লিটনসহ নেতৃবৃন্দরা অতিথিদের সঙ্গে নিয়ে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং মিষ্টি মুখ করেন।সরেজমিনে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন পর্যটন গলফ মাঠ সাজানো হয়েছে নানন্দিকতায়। বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানের স্টলের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য  নাগরদোলা, ট্রেন, দোলনা, জলরাইডারসহ আরও নানা রকমের আয়োজন করা হয়েছে। রয়েছে অভিজাত খাবার স্টল। দেখানো হবে ভূতের প্রদর্শনী, সঙ্গে আছে জাদুর মঞ্চ।মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মো. সানাউল্লাহ আবু জানান, ইতোমধ্যে শতাধিক স্টল চালু হয়েছে। আরও কিছু চালু হবে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে আকর্ষণী নানা আয়োজন।তিনি আরও জানান, কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার যৌথভাবে আয়োজিত এই মেলা চলবে ডিসেম্বর পর্যন্ত। অনুমতি স্বাপেক্ষে পরে সময় বাড়ানো হতে পারে। প্রতিদিন সকাল থেকে রাত ১২টা পর্যন্ত মেলায় প্রবেশ করা যাবে জানান মেলা সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শিল্প ও বাণিজ্য মেলার বর্ণাঢ্য উদ্ধোধন,চলবে ডিসেম্বর পর্যন্ত

সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫