ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
শ্রীমঙ্গলে রেলপথের ৮ দফা দাবি আদায়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ৩০ বার পঠিত

দুইশত বছরের পুরনো ব্রিটিশ আমলের জোড়া তালির লক্করঝক্কর ট্রেনে চলছে সিলেট বিভাগে রেলওয়ের কার্যক্রম। বৈষম্যৈর স্বীকার সিলেটের রেলপথ। সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি বিশেষ ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার করে ডাবলগেজ লাইনে উন্নীতকরণসহ ৮ দফা দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৮ই অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্লাটফর্মে “আমরা শ্রীমঙ্গলবাসী”র আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমেদর সভাপতিত্বে এবং সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল রফি আহমদ চৌধুরী, সাংবাদিক কাওসার ইকবাল, শ্রীমঙ্গল সনাকের সহ-সভাপতি কাজী আছমা, ইকরামুল মুমিন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা এম এ রহিম নোমানি, শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ একরামুল কবীর, মাগুড়ছড়ার খাসি পুঞ্জি’র মন্ত্রী ও সনাক সদস্য জিডিশন প্রধান সুচিয়াং, ফারিয়ার সভাপতি দেবব্রত হাবুল, মানবাধিকার ঐক্য পরিষদের সভাপতি আমজাদ হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম সবুজ, ব্যবসায়ী শাহ মসুদ আহমদ, সাংবাদিক সঞ্জয় দেব ও শিক্ষক আব্দুল কাদির প্রমুখ।
এ সময় সাংবাদিক,ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ, সিলেট রেলপথে আধুনিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নসহ ঘোষিত ৮ দফা দাবিতে ভবিষ্যতে সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
আরও পড়ুন:


















