ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
সমবায় সমিতির নামে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা, ভুক্তভোগীদের মানববন্ধন

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / ৭৮ বার পঠিত

পিরোজপুর অফিস ও নাজিরপুর প্রতিনিধি :: সমবায় সমিতির নামে গ্রাহকদের কাছ থেকে একটি প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। জমা টাকা ফেরত পেতে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহকরা।সোমবার দুপুর ১২টায় নাজিরপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে ভুক্তভোগী গ্রাহকবৃন্দ । নাজিরপুর উপজেলায় ২০১৭ সালে সমবায় সমিত দিয়ে নিবন্ধন নিয়ে কাজ শুরু করে স্বদেশ সঞ্চয় ও ঋণ দেয়া সমবায় সমিতি। এরপরে নিউ স্বদেশ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এবং খেজুরতলা শ্রমজীবী সমবায় সমিতি এই তিনটি সমিতির নামে গ্রাহকদের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা সুমন মন্ডল নামে এক প্রতারক। সুমন মন্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি ও তার কাছ থেকে গ্রাহকদের টাকা ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহকরা ।মানববন্ধনে ভুক্তভোগী গ্রাহকরা বলেন দীর্ঘদিন ধরে এসব সমিতিতে তারা টাকা জমা রাখছিল। কিন্তু দীর্ঘদিন ধরে টাকা রাখার পরে টাকা ফেরত নিতে গেলে শুরু হয় সুমনের তাল বাহানা । বছরে পর বছর পিছনে ঘুরেও টাকা না পেয়ে নিরুপায় হয়ে তারা প্রতিবাদে রাস্তায়। তাদের টাকা ফিরে পেতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী গ্রাহকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ঝুমুর মজুমদার, সানি শেখ, কবিতা হালদার, আরতু হালদার ও সুজিত মজুমদার প্রমুখ।
আরও পড়ুন:























