ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত-২

মোঃমনিরুল ইসলাম,সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কামারখন্দে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। গভীর রাতের এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন যাত্রী।

​শুক্রবার (৭ আগষ্ট) দিবাগত রাত দুইটার দিকে নলকা মহাসড়কের নলকার মোড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামমুখী ‘শাহ ফতেহ আলী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নলকা ওভারপাসের তলদেশ দিয়ে অতিক্রম করছিল। ঠিক সেই মুহূর্তে সিরাজগঞ্জ শহরের দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে ওঠার সময় বাসটির সামনে সজোরে ধাক্কা দেয়। বিকট শব্দে বাসটির অগ্রভাগ দুমড়ে-মুচড়ে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বাসচালকসহ দুইজন।

​সংবাদ পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা শুরু করে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম। তারা দুর্ঘটনাকবলিত যান থেকে হতাহতদের উদ্ধার করেন। পরে নিহতদের লাশ সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং আহতদের দ্রুত একই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

​দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটিই আটক করা হয়েছে। বর্তমানে নিহত ও চিকিৎসাধীন আহতদের নাম-পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

​এদিকে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামান জানান, নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের পরিচয় দ্রুত শনাক্তে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করে যাচ্ছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়
08 August 2026

কাজের ঘণ্টা নয়, উৎপাদনশীলতাই হোক জাতীয় সমৃদ্ধির মাপকাঠি

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত-২

সর্বশেষ পরিমার্জন : ০১:৩৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬