ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ০৬ মে ২০২৬
তাজা খবর
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
সিলেট রেঞ্জে জানুয়ারি মাসের সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ

রুবেল আহমেদ, মৌলভীবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৩২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮২ বার পঠিত

রুবেল আহমেদ, মৌলভীবাজার: সিলেট রেঞ্জের চার জেলার অফিসারদের মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন মৌলভীবাজার জেলার দুই পুলিশ কর্মকর্তা।জানুয়ারি ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আজমল হোসেন।অন্যদিকে, রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা। আজ (৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট রেঞ্জ পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান দুই কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন।এসময় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মহোদয় উপস্থিত ছিলেন।মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও চোরাচালান উদ্ধার, ক্লুলেস মামলা উদঘাটনসহ আইনশৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক কর্মদক্ষতা বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।























