ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
সোনাতলায় আসামি গ্রেফতার না হওয়ায় বাদীর সংবাদ সম্মেলন, এসআই এর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ৯৩ বার পঠিত

হারুন অর রশিদ, সোনাতলা বগুড়া: বগুড়া সোনাতলায় মামলার আসামি ধরতে গড়িমসির অভিযোগ এনে পুলিশের এসআই জাহাঙ্গীর এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও মামলার আসামি গ্ৰেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।
গত ২০ অক্টোবর রাত ৮:৩০ ঘটিকায় সোনাতলা প্রেসক্লাবে মামলার বাদি উপজেলার শিহিপুর (মধ্যপাড়া)র আঞ্জুয়ারা বেগম লিখিত বক্তব্যে বলেন, আমার ছোট ছেলে মোঃ আলমের সাথে একই গ্রামের লাবু মিয়া ও মিরাজুল এর সাথে ধারের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। গত ১৪ই জুলাই ইউপি সদস্য লাকীর বাড়িতে শালিশ শেষে রাত ১:৩০ ঘটিকায় বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আলম। পথিমধ্যে ওত পেতে থাকা মিরাজুল, লাবু, বেলাল, মুকুল, আরমান, রানা, মোহিত সহ আরো ৩/৪জন মিলে আমার ছেলে আলমের উপর আক্রমণ করে মারধর সহ ছুরিকাঘাত করে, এতে আলম রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে তাকে প্রথমে কলেজ এলাকায় ডক্টর’স ক্লিনিকে নেয়। অবস্থা আশঙ্কাজনক হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি আমার ছেলে আলমকে।
পরবর্তীতে ঘটনার সাথে জড়িত ৭জনসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের নামে থানায় মামলা করি। মামলা দায়ের এর পর আসামি মুকুল ও মোহিতকে গ্ৰেফতার করে পুলিশ। অন্যান্য আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের গ্ৰেফতার করছে না তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর। তবে বাদির অভিযোগ গ্ৰেফতারকৃত আসামিদের নাকি তারাই ধরিয়ে দিয়েছে। এদিকে আদালত থেকে জামিনে আসা মুকুল ও মোহিত মামলা তুলে নিতে বাদির পরিবারের লোকজনকে প্রতিনিয়তই হুমকি দিচ্ছে। মামলার বাদি আঞ্জুয়ারা আক্ষেপ করে বলেন, অন্যান্য আসামিদের ধরার কথা বললে কর্ণপাত করছে না পুলিশের এসআই জাহাঙ্গীর। বাদি আঞ্জুয়ারা আরো বলেন এসআই জাহাঙ্গীর এর এহেন আচরণে আমরা উদ্বিগ্ন ও শঙ্কায় রয়েছি। তিনি পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাত এর কারণে আইনগত ব্যবস্থা সহ অন্যান্য আসামিদের গ্ৰেফতারের দাবি জানান সংবাদ সম্মেলন থেকে।
আরও পড়ুন:



















