ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১০ মে ২০২৬

হালুয়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালিত

ময়মনসিংহ বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ১৮২ বার পঠিত

শুক্রবার  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হালুয়াঘাটে জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা ও পৌর বিএনপি শাখার আয়োজনে বিকেল ৪ ঘটিকার সময় হালুয়াঘাট ডি এস মাদ্রাসা  মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব  ও হালুয়াঘাট ধোবাউড়া আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সৈয়দ এমরান ছালেহ প্রিন্স, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সভাপতি অধ্যাপক এ কে এম এনায়েতুল্লাহ কালাম, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোঃ ছাকের উল্লাহ্,যুগ্ম অহবায়ক ও সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান স্বাধীন,  বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী,যুগ্ম আহবায়ক সামছুল আলম সামস্,যুগ্ম আহবায়ক বিপ্লব, সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,  উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায়  প্রধান অতিথি বক্তব্যে সৈয়দ এমরান ছালেহ প্রিন্স বলেন, বিগত ১৫ বছর আমরা এই জাতীয় দিবস টি সঠিক ভাবে পালন করতে পারি নাই এর জন্য বিগত সরকারের প্রতিবন্ধীকতা ছিল, কিন্তু ৫ আগস্ট/২৪ এর পর সেই প্রতিবন্ধাকতা দূর হয়েছে, আমরা সুস্থ এবং সুন্দরভাবে জাতির এই গুরুত্বপূর্ণ দিনটিকে পালন করতে পারছি। তিনি আরো বলেন সামনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বৃহত্তম রাজনৈতিক দল গুলি গভীর ষড়যন্ত্র করছে নির্বাচনকে বানচাল করার জন্য একেক সময় এক একটি দাবির নামে বাহানা করছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে কোন অবস্থাতেই আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে যেন কেউ বানচাল করতে না পারে।তিনি আরও  বলেন আপনারা জানেন ফেব্রুয়ারি /২৬ যে নির্বাচন অনুষ্ঠিত হবে, আপনার আমার প্রিয় দল জাতীয়তাবাদী দল  বিএনপি আমাকে এই হালুয়াঘাট ও ধোবাউড়া আসন থেকে ধানের শীষে প্রতীকের জন্য মনোনিত প্রার্থী করেছেন,আমি মনে করি এই মনোনয়ন আপনাদের, এখান কার ধানের শীষের প্রার্থী বিজয় মানে আপনাদেরই  বিজয় হবে, এই বিজয়কে নিশ্চিত করার জন্য আপনাদের আরও অনেক দূর যেতে হবে। তবে আমি মনে করি আজকের  উপস্থিতি তা থেকে এটাই প্রমান করে হালুয়াঘাট ও ধোবাউড়া মাটি ধানের শীষের ঘাটি। তিনি আরও বলেন তাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন দেয়ায়, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দেশ রত্ন তারেক জিয়াকে  হালুয়াঘাট ও ধোবাউড়া বাসীর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। আলোচনা সভার শেষে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা হালুয়াঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার শহীদ স্মৃতি সংসদে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

হালুয়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালিত

সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫