ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
হোমনায় জাতীয় সমবায় দিবস পালন

আইয়ুব আলী, হোমনা (কুমিল্লা)
- সর্বশেষ পরিমার্জন: ০৯:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ৯৩ বার পঠিত

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার হোমনায় উৎসবমুখর পরিবেশে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, প্রধান শিক্ষক ও সমবায়ি মো. হুমায়ুন কবির, সমবায়ি পারভেজ হোসেন, শিক্ষক আবুল হাসেম ও নকুল চন্দ্র দাস প্রমূখ।



















