ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
হোমনার কিংবদন্তি সাবেক মন্ত্রী এমকে আনোয়ারের মৃত্যুবার্ষিকী আজ

আইয়ুব আলী, হোমনা
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ৬৪ বার পঠিত

কুমিল্লা হোমনার কিংবদন্তি সাবেক মন্ত্রী এম কে আনোয়ার এর মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রিয় নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং পরিবারের আয়োজনে ২৪ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় মরহুম এমকে আনোয়ারের হোমনাস্থ বাসভবনে কুরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এমকে আনোয়ার ১৯৩৩ সালে হোমনা উপজেলার ওপারচর গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন৷ তার পিতার নাম মো.আবিদ আলী মাষ্টার ও মায়ের নাম খাদিজা বেগম ।
জানা গেছে, তিনি (এমকে আনোয়ার)১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৭১ সালে তিনি ঢাকার জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন মন্ত্রনালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন।দীর্ঘ ৩৪ বছর তিনি সরকারের গুরুত্বপূর্ণ একাধিক পদে দায়িত্ব পালন করেন। পরে প্রশাসনে সর্বোচ্চ পদ মন্ত্রিপরিষদ সচিব থেকে অবসর গ্রহন করেন ।
তিনি ১৯৯১ বিএনপিতে যোগ দেন এবং ৯১’র সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। তিনি মোট পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন । তিনি বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় বানিজ্য, নৌপরিবহন, কৃষি,শিল্প এবং বিজ্ঞানও প্রযুক্তি মন্ত্রনালয়ের মন্ত্রী দায়িত্ব নিয়োজিত ছিলেন। সর্বশেষ তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ছিলেন।
প্রকাশ, তিনি ২০১৭ সালের ২৪ অক্টোবর
রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তখন তার বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর দুই ছেলে মাহমুদ আনোয়ার কাইজার ও মাসুদ আনোয়ার ও এক মেয়ে খাদিজা আনোয়ার রিনা আমেরিকা প্রবাসী।
আরও পড়ুন:



















