ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

১৪৯ বছরের ইতিহাসে যা কখনো হয়নি, সে রেকর্ড হলো পাকিস্তানের বিপক্ষে

  • স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন : ১২:২৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৯৪ বার পঠিত

স্পোর্টস ডেস্ক:    পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়া এক স্পেল উপহার দিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। ত্রিনিদাদে সিরিজের প্রথম টেস্টে তিনি টানা পাঁচটি উইকেট মেডেন ওভার করার বিশ্ব রেকর্ড গড়েন। টেস্টের ১৪৯ বছরের ইতিহাসে এমন কীর্তি এর আগে আর কোনো বোলার গড়তে পারেননি।

তারুবার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে প্রথম টেস্টের তৃতীয় দিনে এই অসাধারণ কীর্তি গড়েন গ্রিভস। ম্যাচে শক্ত অবস্থানে ছিল পাকিস্তান। তবে সেখান থেকে গ্রিভসের তোপে পড়ে নাটকীয় ধস নামে পাক ইনিংসে।

ডানহাতি এই পেসার ১১ ওভারে ২৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার গড়েন। এই পাঁচটি উইকেটই আসে টানা পাঁচ ওভারে, কোনো রান না দিয়েই। টেস্ট ক্রিকেটে এটাই ছিল গ্রিভসের প্রথম পাঁচ উইকেট শিকার।

এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের সাবেক ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড টানা চারটি উইকেট-মেডেন ওভারের রেকর্ড গড়েছিলেন। গ্রিভস সেই রেকর্ড ভেঙে দিলেন।

শান মাসুদের শতক পূর্ণ করার পর ২৪৪/৩ রানে পৌঁছে বড় লিড নেওয়ার ভালো অবস্থানেই ছিল পাকিস্তান। তবে দ্রুতই বদলে যায় ইনিংসের চেহারা। মাসুদকে ফেরানোর পর পাকিস্তানের মিডল এবং লোয়ার অর্ডার একের পর এক ভেঙে দেন গ্রিভস। আমের জামাল, আলি উসমান এবং মোহাম্মদ রিজওয়ান হন তার পরবর্তী তিন শিকার। এই সময়ে টানা কয়েক ওভারে পাকিস্তানকে কোনো রানই নিতে দেননি তিনি।

লাঞ্চ বিরতির পরই আবার আক্রমণে ফেরেন গ্রিভস। মোহাম্মদ আব্বাসকে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে টানা পঞ্চম উইকেট-মেডেন ওভার পূর্ণ করেন তিনি, সঙ্গে নিশ্চিত করেন নিজের প্রথম পাঁচ উইকেট শিকার।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৩১১ রান তোলে। সেটা সহজেই টপকে যাওয়ার মতো অবস্থানে ছিল পাকিস্তান। শেষ পর্যন্ত ২৮২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। এতে প্রথম ইনিংসে ২৯ রানের মূল্যবান লিড পায় ওয়েস্ট ইন্ডিজ।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগ, শিক্ষক আটক

12 September 2026

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের কর্মসূচি শুরু, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

১৪৯ বছরের ইতিহাসে যা কখনো হয়নি, সে রেকর্ড হলো পাকিস্তানের বিপক্ষে

সর্বশেষ পরিমার্জন : ১২:২৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬