ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১১ মে ২০২৬
মাদারীপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর প্রশাসন

২ দিনে মোবাইল কোর্টে কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৫৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ৭১ বার পঠিত
গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধিঃ
​মাদারীপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর প্রশাসন,
সদর উপজেলায় গত দু’দিনে পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই অভিযানে একজন ড্রেজার চালককে বিনাশ্রম কারাদণ্ড এবং দুই ব্যক্তিকে বড় অঙ্কের অর্থদণ্ড প্রদান করা হয়।
শনিবার (২৫ অক্টোবর ) বিকাল ৪.৩০ ঘটিকা থেকে ৬.০০ ঘটিকা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার কুনিয়া হাট সংলগ্ন কুনিয়া ব্রিজে প্রথম অভিযান পরিচালিত হয়। মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াদিয়া শাবাব মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজন ড্রেজার চালককে আটক করেন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ওই চালককে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পরের দিন, রোববার (২৬অক্টোবর), আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে আরও একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই কোর্ট পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া। অভিযানে অভিযুক্ত ০২ ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সরকারের রাজস্ব ক্ষতিরোধে অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের এই অভিযান নিয়মিত ও কঠোরভাবে অব্যাহত থাকবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মাদারীপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর প্রশাসন

২ দিনে মোবাইল কোর্টে কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা

সর্বশেষ পরিমার্জন: ১১:৫৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫