ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
মঠবাড়িয়ায় বিএনপি ও ছাত্রদল নেতার নামে মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ইসমাইল হোসেন হাওলাদার, মঠবাড়িয়া (পিরোজপুর)
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / ৮৮ বার পঠিত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম তারেক এর নামে মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। রোববার সকালে শহীদ মিনার সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে মঠবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন ফরাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের আহবায়ক মাহাবুবুর রহমান নান্না, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সোয়েব সামস সওকত, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিপন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফেরদৌস আহমেদ খোকন মল্লিক, বেতমোর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পান্না মিয়া প্রমুখ।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল মঠবাড়িয়া থানায় বাদি হয়ে একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় বেতমোর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম তারেককে আসামি করা হয়েছে। বক্তারা দাবি করেন উক্ত মামলার ঘটনার সময় নাছির উদ্দিন ও তারেক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাদেরকে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় আসামি করা হয়েছে।
আরও পড়ুন:






















