ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারানো যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা

হাসান মামুন, আঞ্চলিক প্রতিনিধি (পিরোজপুর)
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ৬৬ বার পঠিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে চোখ হারানো পিরোজপুরের এক যুবককে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করেছে। ১৭ বছর বয়সী আহত ওই যুবক মোঃ ফরিদ শেখ (লামিম) পিরোজপুর সদরের টোনা গ্রামের ইলিয়াছ শেখ ও সালমা বেগমের পালিত পুত্র। রোববার (৭ এপ্রিল) রাতে টোনা গ্রামের গোপেরহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সালমা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখে ও ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করে পিরোজপুর সদর থানায় এজাহার দিয়েছে। আসামীরা হলো-পিরোজপুর সদরের রাজারকাঠী গ্রামের নাছির কাজীর ছেলে রাকিব কাজী, শহীদ হাওলাদারের ছেলে রুপম হাওলাদার, মোতাহার কাজীর ছেলে নাজির কাজী, ছিদ্দিক সিকদারের ছেলে শাকিল সিকদার ও শাকিল সিকদারের ছেলে সিয়াম সিকদার।
এজাহারে অভিযোগ করা হয় মামলার ১নম্বর আসামী রাকিব কাজীর সাথে আহত ফরিদ শেখের সাথে গত রোজায় টোনা গ্রামের মসজিদে বসে কথা কাটাকাটি হলে উপস্থিত মুসল্লীরা মিমাংশা করে দেয়। কিন্তু রাকিব ফরিদের উপর ক্ষিপ্ত থেকে রোববার রাতে টোনা ইউনিয়নের গোপেরহাট নামক এলাকায় তাকে একা পেয়ে অন্য আসামীদের সাথে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে ভর্তি করা হয়। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস সোবাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:






















