ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে মাদক মামলায় ২ জনের ১০ বছরের কারাদন্ড

দক্ষিণাঞ্চল প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৪০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / ৬৩ বার পঠিত

পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: মোক্তাগীর আলম ভান্ডারিয়া উপজেলায় ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদক ব্যাবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। দন্ডপ্রপ্তরা হলেন, ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার নাজমুল আহসান খসরু তালুকদারের পুত্র আরাফাত আল আহসান ওরফে রিয়াদ তালুকদার (৫২) এবং ভান্ডারিয়া উপজেলার লক্ষিপুরা এলাকার রুস্তুম মল্লিকের পুত্র ইকবাল মল্লিক (৪৫)। বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষনা করেন। রায় প্রদানের সময় আসামীরা পলাতক ছিলো। এ মামলার বাকী ৬ আসামীকে বেকুসর খালাস প্রদান করেন। বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু জানান, ২০১৪ সালের ২৯ অক্টোবর ভান্ডারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ভান্ডারিয়া শহরের রির্জাভ পুকুর এলাকা থেকে ৩২৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামীদের আটক করেন। এ ঘটনায় ভান্ডারিয়া থানার এসআই নুর আমিন বাদী হয়ে ৮ জনকে আসামী করে থানায় একটি মাদক মামলা দায়ের করেন। তদন্ত শেষে ভান্ডারিয়া থানার এসআই খন্দকার মো: কামরুল ইসলাম আদালতে ৮ জনকে আসামী করে চার্জশীট দাখিল করেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে মাদক মামলায় ২ জনের ১০ বছরের কারাদন্ড

সর্বশেষ পরিমার্জন: ০৩:৪০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫