ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
মামার বাড়ি মধুর হাঁড়ি -মহসিন আলম মুহিন

মহসিন আলম মুহিন
- সর্বশেষ পরিমার্জন: ০৯:০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / ৭০৮ বার পঠিত

মামার বাড়ি মধুর হাঁড়ি
-মহসিন আলম মুহিন
মামার বাড়ি মধুর হাঁড়ি,
এই কথাটি নয় অজানা।
আদর-আমোদ কাঁড়ি কাঁড়ি-
থাকলে পাশে নানি-নানা।।
সকাল বেলা চুলার পাড়ে-
নাস্তা খাওয়া হরেক রকম,
দুপুর বেলা ‘পুকুর ঘাটে-
ডুব সাঁতারের পড়ে যে ধুম।।
মামাতো’ ফুপাতো’ মিলেমিশে-
কথা চলে আগে পিছের,
নানান রকম খেলাও চলে-
আটকে’ স্মৃতি মিষ্টি মধুর।।
মধুমাসেও জিহ্বা মজে ফলে,
পিঠাপুলিও শীতকালেতে চলে।
“মামী-মা'”দের মায়ের মতো স্নেহ-
তুলনাতে নয় যে তারই কেহ।।
দিনের শেষে, রাতেও বসে-
গল্প-কথা, মধুমাখা বুলি।
মামার বাড়ি মধুর হাঁড়ি-
এতো আদর, কেমনে তারে ভুলি।।
আরও পড়ুন:




















