ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
চাটখিলে খাল থেকে নিখোঁজের তিনদিন পর কিশোরের লাশ উদ্ধার

মোজাম্মেল হক, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি,
- সর্বশেষ পরিমার্জন: ০৩:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ৭৬ বার পঠিত

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা বাজারের দক্ষিণ পাশে খাল থেকে চাটখিল থানা পুলিশ আরিফ হোসেন (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে। সে পূর্ব পরকোট গ্রামের পাটোয়ারীর বাাড়ির জামাল হোসেন এর ছেলে। সোমবার (১৪ জুলাই) সকালে স্থানীয় লোকজন খালের পানিতে লাশ ভাসতে দেখে থানা পুলিশ খবর দেয়।
খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আরিফ হোসেন এর বাবা জামাল হোসেন জানান, তার ছেলে আরিফ হোসেন মানসিক প্রতিবন্ধী ছিলো। গত তিনদিন থেকে সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এই ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।





















