ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
কুকুরের সঙ্গে ধাক্কা, ফাঁসলো গাঁজার চালান! গোবিন্দগঞ্জে ৭ কেজি গাঁজা উদ্ধার

জাফর ইকবাল,গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ১১৯ বার পঠিত

১৪-০৭-২৫ ইং গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের হাসপাতাল মোড়ে একটি কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা থেকে অপ্রত্যাশিতভাবে ফাঁস হয়ে যায় গাঁজার একটি বড় চালান। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার হয় ৭ কেজি গাঁজা, আটক করা হয় এক পাচারকারীকে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল আরোহীকে আটক করে পুলিশে খবর দেন। পরে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে গাঁজাসহ আসামিকে আটক করে থানায় নিয়ে যান।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয়দের এমন সচেতনতামূলক পদক্ষেপে এলাকায় প্রশংসার ঝড় উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছে।



















