ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা

জেলা ক্রীড়াসংস্থার অ্যাডহক কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা

মজনু মিয়া,গাইবান্ধা
  • সর্বশেষ পরিমার্জন: ০১:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ২৭ বার পঠিত
মজনু মিয়া,গাইবান্ধা:   গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মো. জসিম উদ্দিন-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে পৃথকভাবে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য সচিব, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এবং গাইবান্ধা শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, শহর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, শহর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, জেলার সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন ক্রীড়া ক্লাবের কর্মকর্তারা।শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ক্রীড়াঙ্গনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, নবগঠিত অ্যাডহক কমিটির নেতৃত্বে গাইবান্ধার ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে এবং নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার চর্চা ও অংশগ্রহণ বৃদ্ধি পাবে।জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জেলা ক্রীড়াসংস্থার অ্যাডহক কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা

সর্বশেষ পরিমার্জন: ০১:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬