ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা

করতোয়া নদীর বাঁধে ভাঙন, স্থানীয়দের মধ্যে আতঙ্ক

 জাহাঙ্গীর আলম, গোবিন্দগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৩১ বার পঠিত
 জাহাঙ্গীর আলম, গোবিন্দগঞ্জ:   গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর এলাকায় করতোয়া নদীর বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। আকস্মিক এই ভাঙনে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, সম্প্রতি বৃষ্টিপাত ও করতোয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চকরহিমাপুরে প্রায় অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে নদীর পার্শ্ববর্তী বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে চলাচলের সড়কসহ বাঁধের অনেকটা অংশ বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনস্থলের প্রায় ৫০০ মিটার এলাকায় মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী ইউনুস সরদার বলেন, প্রতিদিন অনেকটা পথ ঘুরে আমাদের স্কুলে যেতে হয়। সময়মত ক্লাসে উপস্থিত হতে পারি না।
এলাকার প্রবীণ আমির হোসেন প্রধান বলেন, আমাদের নরেঙ্গাবাদ মৌজায় প্রায় ১০ হাজার লোকের বসবাস। আমরা অধিকাংশ সময় বাঁধের উপরের এই পথ দিয়ে চলাচল করি। স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ সরদার বলেন, আমাদের গ্রামে প্রায় ১৫’শ লোক বসবাস করে। এখানে বাঁধটি একদম ভেঙে গেছে৷ একটি রাস্তা নদী গর্ভে চলে গেছে। বাঁধটির অল্প একটু অংশ অবশিষ্ট আছে। বাঁধটি পুরোপুরি ভেঙে গেলে এলাকাবাসীর মাঝে বিপর্যয় নেমে আসবে। আমি মাননীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আছে কাছে আকুল আবেদন জানাচ্ছি, তারা যেন অতি দ্রুত বাঁধের ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, বাঁধের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

করতোয়া নদীর বাঁধে ভাঙন, স্থানীয়দের মধ্যে আতঙ্ক

সর্বশেষ পরিমার্জন: ১২:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬