ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্ততার কারণে উপকূলীয় অধিকাংশ মানুষ এখন শহর মুখী

বিপ্লব সাহা খুলনা ব্যুরো:
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ১৪৯ বার পঠিত

প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্ততার কারণে উপকূলীয় অধিকাংশ মানুষ এখন শহর মুখি হচ্ছে ফলে পরিকল্পিত নগর এখন ঘনবসতীর কারণে পরিবেশ দূষণ জলবদ্ধতা সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে । নগর ভবনের শীর্ষক আলোচনা সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান,
এ সব কথা বলেন।
খুলনা নগর ভবনের জেআইজেড মিলনায়তনে কেসিসি ,কেডিএ ,
বিএফডি, পার্টনার এনজিও, এবং নগরীর বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের সমন্বয়ে সংশ্লিষ্ট সরকারি বিভাগের প্রতিনিধিদের সার্বিক সহযোগিতায় আজ নগর পরিবেশ ব্যবস্থাপনা পরিষেবা সম্পর্কিত সহযোগিতা প্লাটফর্ম’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি পরিবেশের ভারসাম্য নষ্ট ও পরিকল্পিত নগর বহিরাগতদের বসবাসের কারণে সৌন্দর্য বিনষ্ট হচ্ছে এবং অপরিকল্পিতভাবে বসবাস করছে আর এইসকল বসবাসরত মানুষেরই আবার উম্মুক্ত স্থানসহ খাল ও ড্রেনে বর্জ্য ফেলছে।
ফলে ভরাট হয়ে যাচ্ছে প্রাকৃতিক জলাধারসমূহ। হ্রাস পাচ্ছে সবুজায়ন। এ পরিস্থিতি থেকে উত্তরণের প্রথম ধাপ হিসেবে প্রাথমিক শিক্ষায় সবুজায়ন ও জলাধার সংরক্ষণ বিষয়ক পাঠ অন্তর্ভুক্ত করার ওপর তিনি গুরত্বারোপ করেন। পাশাপাশি উন্নত দেশগুলি তাদের বনাঞ্চল ও প্রাকৃতিক জলাধার কিভাবে সংরক্ষণ করছে সে বিষয়ে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে সমগ্র জনগোষ্ঠীকে সচেতন করা গেলে বিদ্যমান পরিস্থিতি থেকে ধাপে ধাপে উত্তরণ সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
জার্মান ভিত্তিক দাতা সংস্থা জিআইজেড-এর সহযোগিতায় ‘‘সকলের জন্য বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক শহর (এলআইসিএ)’’ প্রকল্পের আওতায় এ কর্মশালা আয়োজন করা হয়। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং দাতা সংস্থা জিআইজেড-বাংলাদেশ যৌথভাবে খুলনা মহানগরীতে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
সহযোগিতা প্লাটফর্মটি নগর পরিবেশ ব্যবস্থাপনা ও পরিষেবা সংশ্লিষ্ট সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানকল্পে একটি রূপরেখা প্রণয়ন করবে যা স্থানীয় সরকারকে আরও শক্তিশালীকরণে এবং সুন্দর খুলনা গড়তে সহায়ক হবে বলে সভায় জানানো হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান ড. রুমানা আসাদ, ইউআরপি ডিসিপ্লিনের শিক্ষক এসএম তাফসিরুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বববিদ্যালয়ের ইউআরপি বিভাগের শিক্ষক ড. তুষার রায়, কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, আর্কিটেক্ট রেজবিনা খানম, কঞ্জারভেন্সী অফিসার মো. অহিদুজ্জামান খান, কেডিএ’র প্লানিং অফিসার আবু সাইদ, পরিবেশ অধিদপ্তর-খুলনার সহকারী পরিচালক মো. মঈনুল হক, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ্জামান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, জিআইজেড-এর আরবান রিজিওনাল এডভাইজার আবু মুজাফফর মাহমুদ ও প্রকল্প কর্মকর্তা আতিয়ার রহমান, বাস্তুহারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল কালাম আজাদ সহ বেসরকারি সংস্থার প্রতিনিধি ও নগরীর বিভিন্ন ওয়ার্ড এলাকার সমাজকর্মীরা কর্মশালায় উপস্থিত ছিলেন।
এ সময় অনেকেই বলেন সাধারণ জনগণ সচেতন হলে পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে যতটুকু অগ্রগতি হবে তা উন্নয়নের ক্ষেত্রে অপরিহার্য।
















