ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুর-নাজিরপুর সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষ, আহত ২

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ১ বার পঠিত
পিরোজপুর অফিস:: পিরোজপুর-নাজিরপুর আঞ্চলিক সড়কের কদমতলা এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে মামুন (৪০) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার আমজাদ হোসেনের ছেলে। অপর আহত ব্যক্তি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। প্রতক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহন পিরোজপুরের কদমতলা এলাকায় এসে পৌঁছালে পিরোজপুর থেকে ছেড়ে আসা অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় একজন নারী সহ দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুর-নাজিরপুর সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষ, আহত ২

সর্বশেষ পরিমার্জন: ০৫:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬