ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
গোপালগঞ্জ থেকে ফিরে খুলনা প্রেসক্লাবে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সাংবাদিক সম্মেলন

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৯৩ বার পঠিত

এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে জুলাই পদযাত্রার অংশ হিসেবে সমাবেশ পালন করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টি ও নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সাথে দিনভর তুমুল সংঘর্ষের একপর্যায়ে রণক্ষেত্রে পরিণত ও হামলার শিকার হয়ে দিনভর সেনা বাহিনী পুলিশ র্যাবের নিরাপদ আশ্রয়স্থলে থেকে অবশেষে সেখান থেকে সেনাবাহিনীর সাজোয়া জানে গোপালগঞ্জ ত্যাগ করে খুলনায় এসে ১৬ জুলাই বুধবার রাত সাড়ে নটায় খুলনা প্রেসক্লাবে প্রেস কনফারেন্স করেছেন এন সি পির কেন্দ্রীয় নেতারা।
এ সময় সাংবাদিক সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে মুজিববাদী আদর্শের সন্ত্রাসীরা জঙ্গি স্টাইলে হামলা চালিয়েছে। গণঅভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় তারা হামলা করেছে। হামলায় এনসিপির তিনজন নেতাকর্মী আহত হয়েছেন।
এ হামলা পূর্ব পরিকল্পিত। গোপালগঞ্জের কর্মসূচি পালন শেষে বুধবার রাত সাড়ে ৯ টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় নাহিদ আরও বলেন, যেহেতু আমাদের কর্মসূচি ঘোষনা করা হয়েছে ১ জুলাইয়ের আগে।
এই সময়ের মধ্যে প্রস্তুতি নিয়েই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গোপালগঞ্জ এখন আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্য। আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের যাদের নামে মামলা হয়েছে সারাদেশ থেকে আওয়ামী লীগের কর্মীরা এখানে জড়ো হয়েছে। এতদিন দেশের রাজনীতিতে একটি মিথ ছিলো যে গোপালগঞ্জে আওয়ামীলীগ ছাড়া অন্যান্য দল কর্মসূচি পালন করতে পারবে না, এ হামলা কি তারই অংশ? তবে সেই মিথ এনসিপি ভেঙে দিয়েছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী যথেষ্ট সহযোগীতা করেছে। তবে এভাবে হামলা অন্য কিছু ইঙ্গিত করে। প্রশাসনের পক্ষ থেকে সাবোট্যাজ করা হয়েছে কিনা সেটা খতিয়ে দখতে হবে। এই হামলা দীর্ঘ পরিকল্পনার ফসল বলে তিনি মন্তব্য করেন। স্টেজে হামলা, পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই এনসিপি তা অব্যহত রাখবে।
হামলার পর সারাদেশে বিভিন্ন দল ও মতের মানুষ যেভাবে প্রতিবাদ জানিয়ে এনসিপির পাশে দাঁড়িয়েছে তাতে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাহিদ বলেন, আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সেখানকার সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলছি। জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলেছি। একই সঙ্গে এনসিপির পরিচিতি তুলে ধরছি। আমাদের সেখান থেকে মাদারীপুর ও শরিয়তপুরে কর্মসূচি ছিলো। সেখান থেকে ফেরার পথে আমাদের ওপর হামলা চালায়। এই হামলায় আওয়ামী লীগের ফ্যাসিস্ট রুপের প্রকাশ ঘটেছে জনগণের সামনে। আপাতত আমরা এই দুই জেলার কর্মসূচি স্থগিত রাখছি। একই সঙ্গে মুজিববাদী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ পালন করবে এনসিপি।
সংবাদ সম্মেলন পরিচালনা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন। এসময় এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
















