ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

সরকার ও প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে এখনো আ’লীগের দুসররা রয়েছে-  আবু হানিফ

নাঈম ইসলাম,  কটিয়াদী, (কিশোরগঞ্জ) প্রতিনিধি,
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / ১৪৯ বার পঠিত
এক বছর পেরিয়ে গেলেও জুলাই হত্যা কান্ডে জড়িতদের এখন দৃশ্যমান কোনো বিচার হচ্ছে না। কারন সরকার ও প্রশাসনে এখনো আ’লীগের দুসররা রয়েছ। তাই আজকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে প্রশাসনের সামনে এমন ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটিয়ছে।হামলার প্রতিবাদে এমন মন্তব্য করেছেন গণধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও মিডিয়া সমন্বয়ক আবু হানিফ।
বুধবার (১৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জে ‌‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গণপদযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগকে উদ্দেশ করে আবু হানিফ বলেন, “কয়েক মাস আপনারা শান্তিতে ছিলেন। গ্রামের বাসায় একটি কথা রয়েছে—‘সুখে থাকলে ভূতে কিলায়’। আজ গোপালগঞ্জের এনসিপির প্রোগ্রামে হামলা করেছেন। তার খেসারত আপনাদেরকে দিতে হবে।প্রশাসন নিরব ভূমিকায় রয়েছে।তাই আজকের পর থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য বাংলাদেশের আনাচে-কানাচে ছাত্র-জনতাকে অভিযান চালাতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি আকন্দ মোহাম্মদ উজ্জল, সাধারণ সম্পাদক অভি চৌধুরীসহ বিভিন্ন ইউনিটের সভাপতি ও সম্পাদকরা।
এর আগে জেলা শহরের পুরান থানার টিনপট্টি এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে গণপদযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদি মসজিদের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সরকার ও প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে এখনো আ’লীগের দুসররা রয়েছে-  আবু হানিফ

সর্বশেষ পরিমার্জন: ০৭:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫