ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশের সাধুর বাজারে পথসভায় ড. মঈন খান
আ.লীগ দেশের শতশত কোটি টাকা লুটপাট করেছে

অরবিন্দ রায়
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮৯ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী স্বৈরাচার দেশ থেকে বিদায় নিয়েছে । বিএনপি দীর্ঘ ১৬ বছর আওয়ামীলীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ইনশাআল্লাহ সেই বিজয়কে সুংসহত করতে হলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে হবে। যারা দেশ চালাবে জনগণের সাথে তাদের জবাবদিহি করতে হবে। আওয়ামী লীগের সময় জবাবদিহিতা ও গণতন্ত্র ছিলনা বলেই তারা শত শত কোটি টাকা লুটপাট করে এদেশকে দেউলিয়া করে দিয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা সকলের সাথে মিলেমিশে রাজনীতি করে। বিএনপি হিংসা, বিদ্বেষ, সংঘাত, সন্ত্রাস ও লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করেনা না। কিন্তু অতীতে একটি সন্ত্রাসী দল এখানে আমাদের গণতান্ত্রিক রাজনীতি করতে দেয়নি। কিন্তু এমন পরিস্থিতিতে আমরা কখনো সংঘাতের বিপরীতে সংঘাত করি নাই। আমরা বলেছি, আমরা মানুষের বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। কিন্তু সেই প্রকাশ শান্তিপূর্ণ প্রক্রিয়ায় হতে হবে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের রহমানের কথা ছিল উৎপাদন ও উন্নয়নের রাজনীতির। আপনারা যদি সৎ ও সঠিক পথে থাকেন ইনশাআল্লাহ আমরা পুনরায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের ৫ শত উপজেলার মধ্যে পলাশকে সবচেয়ে শ্রেষ্ঠ উপজেলায় পরিনত করবো।
শুক্রবার বিকেলে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশের সাধুর বাজারে পথ সভায় তিনি এ সব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এম ছাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, গজারিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন ভূইয়া শামিম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঘোড়াশাল পৌরসভার বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

আরও পড়ুন:
অরবিন্দ রায়