ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
কাটাখালী নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জাহাঙ্গীর আলম,গোবিন্দগঞ্জ
- সর্বশেষ পরিমার্জন: ১০:৫২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ৩০ বার পঠিত

জাহাঙ্গীর আলম,গোবিন্দগঞ্জ: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাটাখালি-বালুয়া ব্রিজের নিচে করতোয়া নদীতে দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে স্থানীয়রা একটি মরদেহ ভেসে আসতে দেখে পুলিশকে খবর দেয়।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স প্রায় ৫০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েশ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
পুলিশ পরিচয় শনাক্তে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে।


















