ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
অটোচালকের মামলায় গ্রেফতার যুবক

সাংবাদিক পরিচয়ের আড়ালে প্রতারণার অভিযোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৫৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ২৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার, রাজশাহী:    রাজশাহী মহানগরীতে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এক অটোচালকের কাছ থেকে ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের হওয়া প্রতারণা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম পাভেল ইসলাম মিমুল (৩০)।
পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১১ জুন) রাতে নগরীর মতিহার থানার কাজলা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। মিমুল নগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারী বাবর আলী সড়ক এলাকার বাসিন্দা। তিনি টুলুর ছেলে।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবির জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকারিয়া গোপন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় কাজলা মোড় এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, একজন অটোচালকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মতিহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলাটি থানার মামলা নং-১৮ হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এতে দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
মামলার নথি থেকে জানা যায়, ভুক্তভোগী অটোচালক মঞ্জুর ব্যক্তিগত প্রয়োজনের কারণে তার মহাজনের ব্যাটারিচালিত অটোরিকশা কাটাখালী থানা এলাকার একটি গ্যারেজে বন্ধক রেখে ২৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। পরে অটোরিকশাটি পুনরুদ্ধারের জন্য তিনি পরিচিতজন মিলনের সহযোগিতা চান।
একপর্যায়ে মিলনের মাধ্যমে মিমুলের সঙ্গে তার পরিচয় হয়। অভিযোগ অনুযায়ী, মিমুল নিজেকে একটি জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক এবং একটি সাংবাদিক সংগঠনের বিভাগীয় পর্যায়ের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে পরিচয় দেন। তিনি অটোরিকশাটি গ্যারেজ থেকে ছাড়িয়ে এনে দেওয়ার আশ্বাস দিলে মঞ্জুর তার হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন।
ভুক্তভোগীর অভিযোগ, টাকা গ্রহণের পর মিমুল আর ফিরে আসেননি। দীর্ঘ সময় অপেক্ষা করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে তার মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটিও বন্ধ পাওয়া যায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, পরদিন ২২ মে রাতে যোগাযোগ করা সম্ভব হলে মিমুল টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। পাশাপাশি তিনি ভুক্তভোগীকে অশালীন ভাষায় গালিগালাজ এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর মঞ্জুর মতিহার থানায় প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের লক্ষ্যে অনুসন্ধান চালিয়ে আসছিল।
বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করার পর বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মিমুলের গ্রেফতারের খবরে ভুক্তভোগী অটোচালক ও তার পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ন্যায়বিচার এবং আত্মসাৎ হওয়া অর্থ ফেরত পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

অটোচালকের মামলায় গ্রেফতার যুবক

সাংবাদিক পরিচয়ের আড়ালে প্রতারণার অভিযোগ

সর্বশেষ পরিমার্জন: ১১:৫৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬