ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা

ইয়াবা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত, গ্রেফতার-৮

রংপুর
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৩৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ২৮ বার পঠিত

রাসেল রানা, রংপুর:   রংপুর মহানগরীতে মাদক ও জুয়াবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ডিবি পুলিশ ১১ জুন রাত থেকে ১২ জুন ভোর পর্যন্ত হারাগাছ, কোতয়ালী ও হাজীরহাট থানা এলাকায় পৃথক চারটি অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে ইয়াবাসহ ৫ জন এবং অনলাইন জুয়া খেলার সময় ৩ জনকে আটক করা হয়েছে।

হারাগাছ থানার দালালহাট ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. আ. রউফ ওরফে ভূত (৫৫) এবং মো. মাইদুল ইসলাম (৩৮)-কে গ্রেফতার করা হয়। একই এলাকায় অনলাইন জুয়া খেলার সময় মো. আতিকুজ্জামান তন্ময় (২৫), মো. তইবুল ইসলাম (৩৬) ও মো. সাব্বির হোসেন (২৬)-কে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

অপর এক অভিযানে কোতয়ালী থানার দেওয়ানবাড়ী রোডস্থ দেওয়ানবাড়ী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ মো. সাব্বির হোসেন (২৯)-কে গ্রেফতার করা হয়।

এছাড়া হাজীরহাট থানার বখতিয়ারপুর পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ মো. শাহ জালাল (২২) ও মো. বাপ্পী মিয়া (২৬)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ইয়াবা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত, গ্রেফতার-৮

সর্বশেষ পরিমার্জন: ১১:৩৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬