ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা

আরডিএর চেয়ারম্যান পদে আবুল কালাম আজাদ সুইট

অপু দাস, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ১১:২৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৩০ বার পঠিত
অপু দাস, রাজশাহী:   রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির নেতা আবুল কালাম আজাদ সুইট। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে এ দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবুল কালাম আজাদ সুইটকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের আগে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারের প্রচলিত বিধি-বিধান ও চুক্তির শর্ত অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন। নির্ধারিত মেয়াদকালে আরডিএর চেয়ারম্যান হিসেবে সংস্থাটির প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার দায়িত্ব তাঁর ওপর ন্যস্ত থাকবে।
আবুল কালাম আজাদ সুইট রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে পরিচিত একটি নাম। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। অতীতে তিনি রাজশাহী মহানগর যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মহানগর ছাত্রদলের সভাপতির দায়িত্বেও ছিলেন। বর্তমানে তিনি রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তাঁর এই নিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নগর পরিকল্পনা, আবাসন উন্নয়ন এবং অবকাঠামোগত কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফলে সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে আবুল কালাম আজাদ সুইটকে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, প্রকল্প তদারকি এবং নগরায়ণ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
রাজশাহী মহানগরীর পরিকল্পিত উন্নয়ন, নতুন আবাসন প্রকল্প, অবকাঠামো সম্প্রসারণ এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে আরডিএ দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে সংস্থার চলমান কার্যক্রম আরও গতিশীল হবে এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নতুন মাত্রা যোগ হবে।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর আবুল কালাম আজাদ সুইট তাঁর নতুন দায়িত্ব গ্রহণ করবেন। এরপর তিনি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে সংস্থাটির বিভিন্ন নীতিনির্ধারণী, উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আরডিএর চেয়ারম্যান পদে আবুল কালাম আজাদ সুইট

সর্বশেষ পরিমার্জন: ১১:২৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬