ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

গাজীপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৪৭ জন

অরবিন্দ রায়
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৪৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৩৯ বার পঠিত

গাজীপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৪৭ জন। শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রতীক বাংলাদেশ পুলিশের গৌরবময় অঙ্গীকারের ধারাবাহিকতায় গাজীপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ এর নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে গাজীপুর পুলিশ লাইনে এক অনাড়ম্বর ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার ও সভাপতি, টিআরসি নিয়োগ কমিটি জুন-২০২৫ ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও টিআরসি নিয়োগ কমিটির সদস্য  মোঃ সোহেল রানা,  কিশোরগঞ্জ জেলার হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও  টিআরসি নিয়োগ কমিটির সদস্য মোঃ তোফাজ্জল হোসেন।
চূড়ান্ত ফলাফলে গাজীপুর জেলায় ৪৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।  আরও ৫ জনকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। নাম ঘোষণা হওয়ার পর প্রার্থীদের মধ্যে অনেকেই আনন্দে কেঁদে ফেলেন। উচ্ছ্বাসে মুখচ্ছবি, চোখের জল ও ধন্যবাদ জ্ঞাপনের শব্দে পুরো অনুষ্ঠানটি আবেগময় হয়ে ওঠে।
উত্তীর্ণ প্রার্থী মেহেদী হাসান জীবন তার প্রতিক্রিয়ায় জানান , আমি  তৃতীয়বারের চেষ্টায়  সফল হয়েছি। মাত্র ১২০ টাকা খরচ করে চাকরি পেয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন । আমি যেন পুলিশের মর্যাদা রক্ষা করতে পারি।
কানিজ সুবর্ণা কেয়া গনমাধ্যমকে জানান, কোন টাকা-পয়সা বা ঘুষ ছাড়াই আমার চাকরি হয়েছে। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।
ভাওয়াল মির্জাপুরের জুতা সেলাইয়ের শ্রমিকের ছেলে তাপস রবি দাস  বলেন, আমার স্বপ্ন ছিল পুলিশের চাকরি করা। আজ আমার ও আমার পিতার স্বপ্ন পূরণ হয়েছে। মাত্র ১২০ টাকার বিনিময়ে নিজের যোগ্যতা ও মেধা দিয়ে চাকরি পেয়েছি। আমি সৃষ্টিকর্তার ও  নিয়োগ প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করায় পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
কাপাসিয়ার সামিয়া জানান, “আমার মা মারা যাওয়ার পর দুই বোনকে দত্তক দেওয়া হয়।  আমি নানু-নানীর কাছে বড় হয়েছি।  শৈশবের কষ্টের পরও আমি আজ চাকরিতে সফল হয়েছি।   আমি গভীরভাবে কৃতজ্ঞতা জানাই।
প্রধান অতিথি গাজীপুর জেলা পুলিশ সুপার ও  টিআরসি নিয়োগ কমিটির সভাপতি ড. চৌধুরী মোঃ যাবের সাদেক গনমাধ্যমকে বলেন, আমাদের দায়িত্ব ছিল এই নিয়োগ সুষ্ঠুভাবে সম্পন্ন করা। মহান আল্লাহর কৃপায় আমরা সফল হয়েছি। প্রাথমিকভাবে ৪৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মেডিকেল টেস্টে উত্তীর্ণ হলে চূড়ান্ত নিয়োগপত্র পাবেন।  কোন তদবির বা প্রভাব আমাদের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেনি।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, যোগ্যতা ও দক্ষতা বজায় রেখে  সম্পন্ন হওয়ায় জেলা পুলিশ আরও শক্তিশালী ও উদ্যমী হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গাজীপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৪৭ জন

সর্বশেষ পরিমার্জন: ০২:৪৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫