ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

নবীনগরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

আবু হাসান আপন ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:২৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৭ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে বিপুল দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গোলাম আলী মৌলভী বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বাসক। এ সময়  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর ইসলাম, এসআই শাহ আলম, এসআই মোহাম্মদ আজাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।অভিযানে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গোলাম আলী মৌলভী বাড়ির আহাজ উদ্দিনের ছেলে ফখরুল উদ্দিন (২২) কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দেশীয় তৈরি ৩০টি বল্লম ও টেডা এবং ২টি রানদা উদ্ধার করা হয়। এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর ইসলাম জানান,গোপন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়কে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দেশীয় অস্ত্র উদ্ধার ও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নবীনগরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০৬:২৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫