ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

নবীনগরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীদের বিরুদ্ধে হামলায়, সাংবাদিক সম্মেলন।

আবু হাসান আপন ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৮ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীদের বিরুদ্ধে হামলা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। আজ দুপুরে ভুক্তভোগী মোঃ মাইনুদ্দিন খান মঈন নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করেছেন।

মাইনুদ্দিন জানান, একই এলাকার মোঃ লতিফ (৫২), মোঃ গিয়াস উদ্দিন (৪৪), মোঃ ইকবাল হোসেন (৪৮), মোঃ সাইফুল ইসলাম বাবু (৩৫), মোঃ কাউসার (৪৫), সায়েস্তারা বেগম (৫৫), সুহেদা বেগম (৩৮) ও সারোয়ার হোসেন (২৪) দীর্ঘদিন ধরে তার বসত বাড়ি দখলের চেষ্টা চালাচ্ছে। এর আগে (১১সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে তারা অজ্ঞাত আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে গালিগালাজ ও ভীতি প্রদর্শন করে। এসময় মাইনুদ্দিনকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং হত্যার হুমকি দেয়।ভুক্তভোগী আরও জানান, প্রতিবেশীরা প্রায়ই লাঠিসোটা নিয়ে তার বাড়িতে মহড়া দেয় এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার হুমকিও প্রদান করে। তিনি স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এই বিষয়ে নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নবীনগরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীদের বিরুদ্ধে হামলায়, সাংবাদিক সম্মেলন।

সর্বশেষ পরিমার্জন: ০৪:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫