ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

নিখোঁজ কলেজ ছাত্রীর লাশ দুইদিন পর মিলেছে ডোবায়!

আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) 
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / ১২০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর গ্রামের তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠে নিখোঁজ হন ফারজানা আক্তার জুঁই নামে এক কলেজ ছাত্রী। নিখোঁজ ফারজানা আক্তার জুঁই ওই গ্রামের আবুল হাসনাতের মেয়ে।সে এবছর এইচএসসি পরীক্ষা পাস করেছিল।গত পরশু রাতে নিখোঁজ হওয়ার পর থেকে এলাকায় হন্নে হয়ে খুঁজেও মেলেনি তার কোন সন্ধান।

ঘটনার দুই দিন পর বাড়ির পাশে বিশাল ডোবায় ভেসে উঠে সেই যুবতির লাশ। স্থানীয় এক ব্যক্তি সেই ডোবাতে কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে একটি ভাসমান লাশ দেখতে পায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি সকলের নজরে এলে শতশত মানুষ সেখানে জড়ো হয়।পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করার পর নিশ্চিত হওয়া গেছে সেটি নিখোঁজ ফারজানা আক্তার জুঁই এর লাশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে পরিবারের সদস্যদের তেমন কোন অভিযোগ না থাকলেও স্থানীয়দের মধ্যে বিষয়টি বেশ কৌতূহল সৃষ্টি করছে,এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিয়েও চলছে গুঞ্জন।

তবে লাশ উদ্ধারের বিষয়টি নিয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম গণমাধ্যমকে জানান, আমরা লাশটি উদ্ধার করেছি,পরিবারের সদস্যদের তেমন কোন অভিযোগ নেই তারপরও আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি,আশাকরি ময়নাতদন্তের মাধ্যমে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। সেই মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নিখোঁজ কলেজ ছাত্রীর লাশ দুইদিন পর মিলেছে ডোবায়!

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫