ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উলিপুরে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

শাহজাহান খন্দকার,  উলিপুর (কুড়িগ্রাম)
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৪২:১০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৭ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল ইসলাম (৩৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাতের দিকে নিজ দোকানে কাজ করার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলাম উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খোয়াজ খামার গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক বছর আগে আসাদুল চৌমহোনী বাজারে একটি ওয়েল্ডিং ওয়ার্কশপ চালু করেন। রোববার রাতে তিনি দোকানে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেরুল ইসলাম বলেন, “রাতে ওই যুবককে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে আমরা তাকে মৃত ঘোষণা করি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। ”

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উলিপুরে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

সর্বশেষ পরিমার্জন: ০৬:৪২:১০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫