ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উলিপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শাহজাহান খন্দকার,  উলিপুর (কুড়িগ্রাম)
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৪৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭৪ বার পঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, চিলমারী সেনা ক্যাম্পের কমান্ডার আলভী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি-সচিব, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও সুধীজন।

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সর্বজনীন উৎসব। তাই শান্তিপূর্ণভাবে এ উৎসব উদযাপনে প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্যদের মোতায়েন করা হবে। প্রতিটি গুরুত্বপূর্ণ মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি বিদ্যুৎ, সাউন্ড সিস্টেম, যান চলাচল ও সার্বিক শৃঙ্খলা রক্ষায় বিশেষ নজর দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

সভায় জানানো হয়, এ বছর উলিপুর উপজেলায় মোট ১১২টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও নয়ন কুমার সাহা বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা চাই, এ উৎসব হোক সম্প্রীতির উৎসব। ”

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উলিপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৬:৪৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫